Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকাসহ ৩ রেঞ্জে নতুন ডিআইজি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৯:৩৫ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ২৩:৩১

ঢাকা: পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল করেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জ ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ সদর দফতরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

অবিলম্বে এ আদেশ কার্কর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

সারাবাংলা/ইউজে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর