Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

সারাবাংলা ডেস্ক
৫ জুলাই ২০২৬ ১৭:১৫ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ২০:১৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুরে মিরপুর-১ নম্বরের একটি রেস্তোরাঁয় স্যার খেতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ বোধ করলে তাকে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয় বলে শুনেছি। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উল্লেখ্য, আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।

বিজ্ঞাপন

আবুল কাসেম ফজলুল হক ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা করেছেন। এ ছাড়াও তার রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বই। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’। তার বইয়ের সংখ্যা ২০টি। ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’-এর মতো একাধিক গ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর