Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১২:১৩ | আপডেট: ২ জুলাই ২০২৬ ১৫:২০

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: জাতীয় সংসদ ফেসবুক পেইজ

ঢাকা: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে সাতটায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা করেন। জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ খামেনি। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তিনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে তিনি অল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক এবং ইরানের প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন তিনি। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার শেষ শ্রদ্ধা জানাতেই এই সফরে গিয়েছেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর