Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শুভেন্দু অধিকারীর জন্য ৫০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

লোকাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৭:৫২ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১৮:৫৫

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বেনাপোল স্থলবন্দর।

 বেনাপোল: প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ৫০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধির কাছে এসব আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

শুভেচ্ছা উপহারে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম পাঠানো হয়েছে। জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে কাছে ১০০ কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মো. আবু তালা জানান, ‘প্রতি বছরের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের উন্নতমানের আম্রপালি এবং হাঁড়িভাঙ্গা জাতের ৫০০ কেজি আম উপহার স্বরূপ পাঠানো হয়েছে। বাংলাদেশের এই ম্যাংগো ডিপ্লোম্যাসি দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর