Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মালয়েশিয়া সফরে ইসির ৫ সদস্যের দল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ২৩:০৪

নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: নির্বাচনের কাজে প্রযুক্তির ব্যবহার আরও সুচারু ও দক্ষ করতে পাইথন প্রোগ্রামিং এবং ডাটা অ্যানালাইটিকস কোর্সে অংশ নিতে মালয়েশিয়া গেছে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল।

সোমবার (১৫ জুন) ইসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের এই টিমটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। ইসির উপ-সচিব জি এম শাহাতাব উদ্দিন এরই মধ্যে এই প্রশিক্ষণ সংক্রান্ত একটি সরকারি চিঠি জারি করেছেন।

মূলত ‘ডেভেলপমেন্ট অব অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম, ইলেকটোরাল অ্যাপস অ্যান্ড আপগ্রেডেশন অব ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সোমবার ১৫ জুন থেকে শুরু হয়ে আগামী ২১ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হবে।

ইসি বলছে, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা আইন থেকে বাদ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন নির্বাচনি অ্যাপস ও সফটওয়্যার উন্নয়ন এবং ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। যা ইসির নির্বাচনী ব্যবস্থাপনা ও প্রযুক্তির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর