Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট 
১১ জুন ২০২৬ ১৭:০৪ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:৩৮

ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের তামাকপণ্য নিকোটিন পাউচের ওপর প্রথমবারের মতো কর আরোপ ও মূল্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

নতুন কাঠামো অনুযায়ী প্রতি ১০ শলাকা সিগারেটের দাম নির্ধারণ করা হয়েছে—নিম্নস্তর ৬২ টাকা, মধ্যম ৯২ টাকা, উচ্চস্তর ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তর ২১০ টাকা। এতে প্রতিটি স্তরে ২ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

প্রথমবারের মতো নিকোটিন পাউচের প্রতি ১০ গ্রামে সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক, ৩৫০ শতাংশ আমদানি শুল্ক এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া হিটেড টোব্যাকো পণ্যের ওপরও নতুন কর কাঠামো নির্ধারণ করা হয়েছে—প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা এবং ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করা হয়েছে।

সরকার জানিয়েছে, তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বাড়ানোই এই নীতির মূল লক্ষ্য। পাশাপাশি অবৈধ তামাক বাজার নিয়ন্ত্রণে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর