Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১২:০৫ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৪:০১

স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী।

ঢাকা: বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

স্মারক ডাকটিকিট উন্মোচনের পাশাপাশি প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত একটি দৃষ্টিনন্দন স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করেন। অনুষ্ঠানটিতে স্মারক ডাকটিকিট ও অন্যান্য অনুষঙ্গ প্রচারের অংশ হিসেবে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়। বিশ্বকাপ ফুটবলের বৈশ্বিক উন্মাদনা এবং এই ঐতিহাসিক ক্রীড়া আয়োজনকে স্মরণীয় করে রাখতে ডাক অধিদফতর এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদ।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর