Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সংসদে স্বরাষ্টমন্ত্রী / প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ০০:২৫ | আপডেট: ১১ জুন ২০২৬ ১১:৪৭

প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে এই তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর থেকে তার প্রথম বিদেশ সফর নিয়ে নানা গুঞ্জন চলছিল। সাধারণত বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীদের প্রথম সফরে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার একটি রাজনৈতিক নজির বা ঐতিহ্য রয়েছে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর সৌদি সফরের সেই পরিকল্পনা আর এগোয়নি।

বিজ্ঞাপন

এর পর সরকারের উচ্চপর্যায়ে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর ভুটানের মতো কোনো সার্কভুক্ত প্রতিবেশী দেশ দিয়ে শুরু করা যায় কি না, তা নিয়েও আলোচনা চলছিল। এর পর মালয়েশিয়া নিয়েও অনেকবার কথা হয়েছিল। কিন্তু নিশ্চিত করে কেউ এটি জানাননি। এবার সংসদে দাঁড়িয়ে সে বিষয়ে নিশ্চিত তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । সব বিবেচনা শেষে মালয়েশিয়াকেই প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছেল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর