Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জিয়াউর রহমান রাজনীতির পথ উন্মুক্ত করেছিলেন: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৪:৩৪ | আপডেট: ১০ জুন ২০২৬ ১৬:৫৪

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সিপাহি বিপ্লবের মাধ্যমে জনগণ জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং রাজনীতির পথ সবার জন্য উন্মুক্ত করেছিলেন।

বুধবার (১০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আসন্ন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘যদি রোগী বেশি হয়, তাহলে আমাদের জানাবেন। আমরা যেভাবে পারি ডাক্তার দেব। এরপরও আমাদের মানুষদের বাঁচাতে হবে।’

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার একটাই কথা, এটাকে সবাই মিলে মোকাবিলা করছি। অনেকটা এগোচ্ছি, আরেকটা আসছে। আপনারা দয়া করে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ডেঙ্গুর প্রটোকল মেইনটেইন করবেন।’

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সারা বাংলাদেশে অনেক বড় সার্কেল। সবাইকে বলবেন, ওই যে বড় বড় ডাক্তাররা যা বলেছে, অ্যান্টিবায়োটিক না দেয়া বা আপনার প্লাজমা লিক শুরু হলে প্রতিটি রোগীর প্রতি খেয়াল রাখা। প্লাজমা লিকে সঙ্গে সঙ্গে ফ্লুইড দেয়া, যাতে রোগী শকে চলে না যায়। এসব জিনিসগুলো আপনারা বন্ধু-বান্ধবদের বলবেন।’

আলোচনা সভায় শহিদ জিয়াউর রহমান এবং তার সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের জন্য তার নেতৃত্বের সফলতা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।

সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবুল কেনান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর