Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিনিয়োগ ও চিকিৎসা শিক্ষা নিয়ে মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ০০:২৪ | আপডেট: ৫ জুন ২০২৬ ১২:৩৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন নীতিমালা অনুমোদন করেছে সরকার।

বৃহস্পতিবার (৪ জুন) মন্ত্রিসভার নবম বৈঠকে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে প্রণীত এই নীতিমালার মূল লক্ষ্য হলো- প্রবাসী বাংলাদেশিসহ দেশের সকল নাগরিককে সরাসরি বিদেশি বিনিয়োগ আনতে উৎসাহিত করা এবং তাদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া। বিশেষ প্রণোদনা প্রদানের মাধ্যমে এই স্কিমটি বাস্তবায়িত হবে।

একইদিন চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি বিস্তৃত করার লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবনা অনুযায়ী ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিজ্ঞাপন

বিদ্যমান ১৯৯৮ সালের আইনটি সংশোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে মুনাফাভিত্তিক বা অ-মুনাফাভিত্তিক কোম্পানি কিংবা সংগঠন গঠনের আইনি সুযোগ দেওয়া হয়েছে। এই সংশোধনী বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধিতে এবং কোম্পানি বা সংগঠনের শেয়ার অর্জনের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধান নিশ্চিত করবে।

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাম্প্রতিক অর্জন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। জাতিসংঘের ৮১-তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রীকে মন্ত্রিসভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। দেশের কূটনৈতিক সাফল্যের এই স্বীকৃতিকে সরকার অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর