Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দক্ষ জনশক্তি ও মানবিক বাংলাদেশ গড়া সরকারের লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী

লোকাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৮:৩১ | আপডেট: ২৬ মে ২০২৬ ২১:০৭

শিক্ষার্থীদের হাতে মন্ত্রীর চেক তুলে দেওয়ার মুহূর্ত।

হিলি: সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, ভালো মানুষ তৈরির পাশাপাশি শিক্ষার মাধ্যমে ছেলে-মেয়েদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের লক্ষ্য। একইসঙ্গে জনগণকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একজন ভালো মানুষের যদি ভালো জ্ঞান ও দক্ষতা থাকে, তাহলে তার কোথাও আটকে থাকার কথা নয়। আমরা ভালো মানুষ চাই, ভালো শিক্ষা চাই। এই শিক্ষার মাধ্যমে প্রতিটি ছেলে-মেয়েকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভালো মানুষ যদি নেতৃত্বে থাকে, সমাজে যদি ভালো মানুষের সংখ্যা বাড়ে, তাহলে অন্যায় কমবে এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী হাসান, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে, মন্ত্রী উপজেলার চকবামুনিয়া এলাকায় ২০০ অসহায় নারী-পুরুষের মধ্যে ১৫ কেজি করে চাল এবং ১০০ জনের মধ্যে নগদ ১ হাজার টাকা করে সহায়তা বিতরণ করেন। এ ছাড়া, উপজেলা অডিটোরিয়ামে ৩৩ জন শিক্ষার্থী ও পাঁচজন অসহায় ও অসুস্থ ব্যক্তির মধ্যে বিশেষ অনুদানের চেকও বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর