Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ০০:১৯ | আপডেট: ২৩ মে ২০২৬ ১৫:৪১

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠককালে তিনি এই চেক হস্তান্তর করেন। এদিন বাদ আসর গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে হেঁটে দলীয় কার্যালয়ে পৌঁছান তিনি।

অনুষ্ঠানে তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ছুটির দিনে দলের কার্যালয়ে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারাদেশের সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়ররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের ঈদুল ফিতরের আগেও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জনপ্রতি ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন তারেক রহমান। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারের ঈদের আগে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এই উপহারের চেকগুলো সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে তুলে দিলেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর