Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ হজযাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১২:৪১ | আপডেট: ১৫ মে ২০২৬ ১৮:১১

ছবি: সংগৃহীত।

ঢাকা: এখন পর্যন্ত ১৪৬ টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী। আর সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত ১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্পডেস্কেরবুলেটিনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭২টি ফ্লাইটে সৌদি পৌঁছান ২৮ হাজার ৪৪৮ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৫২টি ফ্লাইটে ১৯ হাজার ৩৫২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজর ৮৮৯ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৫২ হাজার ১১৫ জন হজযাত্রী।

বিজ্ঞাপন

‎এছাড়া আরও বলা হয়, সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৬৬৯ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৬ হাজার ৪৩০ টি সেবা প্রদান করেছে।

এদিকে, সর্বশেষ মঙ্গলবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী। মক্কায় ১১ জন ও মদিনায় ৩ জন মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর