Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নির্ধারিত সময়ে নির্বাচনি ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ২৩:৪০ | আপডেট: ১৪ মে ২০২৬ ১১:১৩

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষ হলেও বিএনপি ও এনসিপিসহ ২৫টি রাজনৈতিক দলের হিসাব এখনো পায়নি নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৩ মে) হিসাব জমার সময় শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনি ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে দলগুলোকে চিঠি দেওয়া হয়েছিল। আজ এখন পর্যন্ত ২৫টি দল হিসাব জমা দিয়েছে। কিন্তু, সময় শেষ হলেও বিএনপি ও এনসিপিসহ ২৫টি দল এখনো ব্যয়ের হিসাব জমা দেয়নি।

বিজ্ঞাপন

হিসাব জমা দেওয়ার জন্য আরও ৩০ দিন সময় দিয়ে দলগুলোকে চিঠি দেওয়া হবে। এর পরও কেউ হিসাব জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আখতার আহমেদ।

এদিকে এ বিষয়ে ইসি কর্মকর্তারা বলছেন, ইসি চাইলে এ সময় বাড়াতে পারে। আবার দলগুলোও সাধারণত সময় বাড়ানোর আবেদন করে থাকে। তবে এবার এখন পর্যন্ত কোনো দল সময় বাড়ানোর আবেদন করেনি।

আইন অনুযায়ী, ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসেব জমা দিতে হয়। এজন্য দলগুলোকে চিঠিও দেয় ইসি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর