Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

১২ মে থেকে দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পযর্ন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৮:৪১ | আপডেট: ৭ মে ২০২৬ ২২:০৬

শপিং মল। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত দেশের সকল প্রকার দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছে। গত কিছুদিন ধরে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা ছিল।

সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, ঈদুল আজহা সামনে রেখে দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।

যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ফলে দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার শপিং মল ও বিপণীবিতানগুলো সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত দেয়। এখন ঈদের পর ফের আগের অবস্থায় ফিরবে কি না তা এখনি বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতারা।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর