Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

হাম উপসর্গ শিশুদের জন্য ঢামেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ২১:৩২ | আপডেট: ৫ মে ২০২৬ ০৯:৫০

হাম উপসর্গ শিশুদের জন্য ঢামেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: হাম উপসর্গ শিশুদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল। যেখানে ২০টি বেড রয়েছে। এ ছাড়া হামের পর ডেঙ্গু রোগীদের জন্যেও এই হাসপাতাল ব্যবহার করা হবে।

সোমবার (৪ মে) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। ঢাকা মেডিকেলের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় এমনকি সবধরনের ওষুধ সরবরাহ করবে ফিল্ড হাসপাতালে।’

পরিচালক বলেন, ‘গতরাতেই সেনাবাহিনী কাজ শেষ করেছে। চারপাশে তাবু টাঙ্গিয়ে দিয়েছে, যাতে ঝড় বৃষ্টিতে কোন অসুবিধা না হয়। ভিতরে ২০টি বেড আছে। এ ছাড়া নয়টি এসির ব্যবস্থা করা হয়েছে। আজ ঢাকা মেডিকেলের গণপূর্ত বিভাগ থেকে চারপাশে ড্রেনের কাজ চলছে, যাতে পানি না জমে। এখন বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। খুব শিগগিরই এটি চালু হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর