Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১১:৪৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৩:৪০

ঢাকা: বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতির ক্রমাবনতি অব্যাহত রয়েছে এবং এর প্রভাব পড়েছে বাংলাদেশের ওপরও। বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মেগাসিটি ঢাকার বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। এ সময় ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ১৪৯।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে গ্রহণযোগ্য ধরা হয়, তবে ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষ করে বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা নারীরা এই অস্বাস্থ্যকর বাতাসের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। যদিও বাতাসের এই স্কোর পরিবর্তনশীল এবং আবহাওয়া ও বৃষ্টিপাতের ওপর ভিত্তি করে এর মানের তারতম্য ঘটে থাকে।

বিজ্ঞাপন

বায়ুদূষণের তালিকায় বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকার অবস্থান বর্তমানে সপ্তম। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুর স্কোর ৪২৭। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নেপালের কাঠমান্ডু (২৫৫ স্কোর) এবং ইন্দোনেশিয়ার জাকার্তা (১৭১ স্কোর)।

এ ছাড়া তালিকায় চতুর্থ অবস্থানে থাইল্যান্ডের চেংমাই, পঞ্চম স্থানে আলজেরিয়ার আলজিয়ারস এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে চীনের বেইজিং।

আইকিউএয়ারের তথ্যমতে, বাতাসের স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর