Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ফরিদপুর ও শেরপুরে নতুন জেলা প্রশাসক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১০:০৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১১:৫৩

ঢাকা: ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক ও উপসচিব মাজহারুল ইসলামকে ফরিদপুরের জেলা প্রশাসক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

মূলত উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করেন। এছাড়া, নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন ও চলমান সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমন্বয় ও তদারকির দায়িত্বও তাদের ওপর ন্যস্ত থাকে। একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর