Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২৩:২৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:৪৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

ঢাকা: রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ৬০ দিনের বিশেষ ছাড় দেওয়ার খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে নাকচ করে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (১৭ এপ্রিল) শুক্রবার এক জরুরি বার্তায় এ তথ্য জানায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, ১৭ এপ্রিল বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে দাবি করা হয় যে, বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত ৬০ দিনের মার্কিন ছাড় পেয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ স্পষ্টভাবে জানাচ্ছে যে, এ ধরণের কোনো তথ্যের বিষয়ে বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা গণমাধ্যমকে কোনো বক্তব্য বা নিশ্চিতকরণ প্রদান করেননি।

বিজ্ঞাপন

বার্তায় আরও উল্লেখ করা হয় যে, কথিত ৬০ দিনের ছাড় কিংবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সম্পর্কে মন্ত্রণালয়ের কাছে কোনো দাফতরিক তথ্য নেই। এমনকি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো যোগাযোগ বা প্রস্তাবের তথ্যও তাদের কাছে সংরক্ষিত নেই। মন্ত্রণালয় মনে করে, কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত এসব সংবেদনশীল তথ্য বিভ্রান্তিকর।

জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের অনির্ভরযোগ্য সংবাদ দেশের ভাবমূর্তি ও স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে বলে বার্তায় সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল থেকে কয়েকটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করে বাংলাদেশকে তেল কেনার সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র, যা এখন সরকার আনুষ্ঠানিকভাবে অস্বীকার করল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর