Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

এলজিইডির প্রধান প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ২২:২০ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০০:৪১

প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া

ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল করেছে সরকার। দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় তার এই নিয়োগ আদেশ বাতিল করা হলো।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ আব্দুর রশীদ মিয়াকে এক বছরের জন্য এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই তিনি এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে ‘চলতি দায়িত্বে’ ছিলেন। সম্প্রতি তিনি নিয়মিত চাকরিকাল শেষে অবসরে যান। তার অভিজ্ঞতার কথা বিবেচনা করে সরকার তাকে পুনরায় চুক্তিতে শীর্ষ এই পদে ফিরিয়ে এনেছিল। তবে ঠিক কী কারণে পাঁচ দিনের ব্যবধানে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর