Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইসিতে কম্পিউটার অপারেটর থেকে ব্যক্তিগত কর্মকর্তা পদে ৬ জনের পদোন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২২:১৬

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ছয়জন কম্পিউটার অপারেটরকে ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব দেওয়ান মো. সারওয়ার জাহান সই করা এক অফিস আদেশে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মো. মাকছুদুল হাসান, ছাবিকুন নাহার, আল-ইমরান, মামুন শিকদার, আয়শা আক্তার ঝুমুর ও মো. আবু হানিফা গোলাম মোস্তফা।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তারা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় এই মেয়াদের সময়সীমা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।

বিজ্ঞাপন

ওই অফিস আদেশে আরো বলা হয়েছে, শিক্ষানবিশকালের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর কর্মদক্ষতা যদি সন্তোষজনক বিবেচিত হয় তবে তাদের ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়মিত করা হবে। পক্ষান্তরে, যদি কারো আচরণ ও কর্মমান সন্তোষজনক বিবেচিত না হয় তাহলে কোনো পূর্ব বিজ্ঞপ্তি ব্যতিরেকে তাকে পূর্ব পদে ফিরিয়ে আনা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর