Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জ্বালানি তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:৩৩ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ২২:৫০

ঢাকা: জ্বালানি তেল সরবরাহ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো থেকে কিছু ক্ষেত্রে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ডিপোগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো।

বিজ্ঞাপন

এ ছাড়া, এসব জ্বালানি ডিপো কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় জরুরি ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে উল্লিখিত স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর