Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বইমেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন সংস্কৃতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ২৩:৩০

বইমেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন করলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা: অমর একুশে বইমেলা পরিদর্শন করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার (৭ মার্চ) মেলা পরিদর্শনের সময় তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সেইসঙ্গে প্রকাশক, লেখক ও পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বইয়ের মোড়ক উন্মোচন করেন। যেগুলোর মধ্যে রয়েছে সোনিয়া হোসেন রচিত ‘টিনএজদের বলছি’, সৈয়দ দিদার বখত রচিত ‘দাদুর মুখে ভাষা আন্দোলন’ ও অন্যান্য।

এ সময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘একটি অন্ধকার সময়ের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীলতা এবং মুক্তচিন্তার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বইমেলা কেবল বই কেনাবেচার জায়গা নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মিলনমেলা।’ নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা এবং ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের বই বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বইমেলাকে কেন্দ্র করে প্রকাশনা শিল্পের প্রসার এবং নতুন লেখকদের সৃষ্টিশীল উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এদিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালকসহ দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর