Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন না করা প্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০১

ঢাকা: নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করতে না পারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা তলব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। আগামী ৫ মার্চের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী এই তথ্য ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাউশির উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই কড়া নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩১ জানুয়ারির মধ্যে সব স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা ছিল।

নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান ক্রীড়া আয়োজন শেষ করতে পারেনি, তাদের জেলাভিত্তিক তথ্য সংগ্রহ করে ৫ মার্চের মধ্যে sports.phy@gmail.com ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য পাঠাতে একটি নির্দিষ্ট ছক অনুসরণ করতে হবে। সেখানে প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠান প্রধানের নাম, মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় মন্তব্য উল্লেখ করতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর জারি করা এক নির্দেশনায় চলতি বছরের জানুয়ারির মধ্যেই বার্ষিক ক্রীড়া উৎসব শেষ করার বাধ্যবাধকতা ছিল। তবে অনেক প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করায় বা অবহেলা করায় এবার কঠোর অবস্থান নিয়েছে মাউশি।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর