Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডিএনসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২২

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ঢাকা সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লিখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাক। এর আগেও তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করেছিলেন। সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার ফের নগরপিতা হওয়ার দৌড়ে শামিল হওয়ার এই ঘোষণায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর