Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঢাকা-১৫ আসন / ৮ প্রার্থীর মধ্যে ৫ জনেরই এজেন্ট নেই

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩০

ঢাকা-১৫ আসনে প্রার্থীদের এজেন্টরা। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। এর মধ্যে কোনো কেন্দ্রেই পোলিং এজেন্ট নেই ৫ প্রার্থীর পক্ষ থেকে। তবে কিছু কেন্দ্রে আম জনতা দলের প্রজাপতি মারকার পোলিং এজেন্ট থাকলেও তারা জানেন না প্রার্থীর নাম। এমনকি তারা ধানের শীষের প্রার্থী মিল্টনের দ্বারা নিযুক্ত হয়েছেন বলেও জানিয়েছেন অনেকেই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রগুলো ঘুরে এমনই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কোনো কেন্দ্রেই ধানের শীষ, দাঁড়িপাল্লা ও প্রজাপতির পোলিং এজেন্ট ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যায়নি। বুথগুলোতে ঢুকলেই দেখে মনে হচ্ছে একই দলের দুইজন করে দায়িত্ব পালন করছেন। কিন্তু তারা একই দলের না। আর এভাবেই প্রজাপতির পোলিং এজেন্টরা দায়িত্ব পালন করছেন। কেউ কেউ জানেন না প্রার্থীর নাম। আবার কেউ কেউ বলছেন ধানের শীষের পক্ষ থেকে প্রজাপতির পোলিং এজেন্ট হয়েছেন।

বিজ্ঞাপন

অন্য প্রার্থীর কোনো পোলিং এজেন্ট না আসার বিষয়ে কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারদের কাছে জানতে চাইলে তারা জানান, অন্যরা কেন আসেনি সেটা বলতে পারব না। আমরা তিন প্রার্থীর পোলিং এজেন্টদের দেখছি তারা দায়িত্ব পালন করছেন। অন্য প্রার্থীরা হয়তো পোলিং এজেন্ট পাননি, তাই দিতে পারেননি।

ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আট প্রার্থী হলেন- প্রধান প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের আমির মো. শফিকুর রহমান ও বিএনপির ধানের শীষের প্রার্থী মো. শফিকুল ইসলাম। এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. সামসুল হক, কাস্তে প্রতীকের আহাম্মদ সাজেদুল হক, নীলাভ পারভেজসহ আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর