Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ভোটের সময় ইন্টারনেট-টেলিযোগাযোগ বিঘ্নিত করা যাবে না: ইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫১

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন সারাদেশে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ে রাস্তা সংস্কার বা অন্য কোনো উন্নয়নমূলক কাজের কারণে যাতে গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ বিচ্ছিন্ন না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

‎সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম সই করা এক চিঠিতে সরকারের গুরুত্বপূর্ণ ৪টি মন্ত্রণালয়ের সচিবকে এই নির্দেশনা পাঠানো হয়। চিঠিপত্র পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে।

ইসির চিঠিতে বলা হয়েছে, নির্বাচনি কর্মকাণ্ডের জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। তাই নির্বাচনের আগে ও পরে হাইওয়ে বা রাস্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সময় অবশ্যই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে সমন্বয় করতে হবে। কোনোভাবেই যাতে মাটির নিচে থাকা অপটিক্যাল ফাইবার বা গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ লাইন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন।

‎কেন এই সিদ্ধান্ত?

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে,

বিজ্ঞাপন
  • ‎নির্বাচনের দিন ড্রোনের লাইভ ফিড এবং ভোটকেন্দ্রের তথ্য আদান-প্রদান সচল রাখা।
  • মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা।
  • ‎যান্ত্রিক বা মানুষের ভুলের কারণে ইন্টারনেট বা ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়া রোধ করা।

‎‎উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দেশের ১২ কোটির বেশি ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আয়োজিত গণভোটে অংশ নেবেন।

‎ ‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর