Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ২১:৪৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:৪৯

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তী সরকার।

এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বুধবার (৩১ ডিসেম্বর) ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী সকলকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সকলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর