Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইনুর সাজা পর্যাপ্ত নয়, আপিল করবে রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেট
৩০ জুন ২০২৬ ১৭:৪০ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১৯:০৯

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ। তার সর্বোচ্চ শাস্তির দাবিতে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় এ রায় দেওয়া হয়।

রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। তবে ট্রাইব্যুনালের দেওয়া শাস্তিকে পর্যাপ্ত মনে করছে না রাষ্ট্রপক্ষ। তাই তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আপিল করা হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাসানুল হক ইনুকে এ মামলায় আসামি করা হয়েছে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর