Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিটিআরসির ২ কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করলেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৬:১২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:০২

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর দুই কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া শাস্তিমূলক বদলির আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

জানা গেছে, বিটিআরসিতে অবৈধ নিয়োগ ও পদোন্নতির অভিযোগ তুলে একটি রিট পিটিশন দায়ের করা হয়। এতে বলা হয়, বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ২৯ জন জুনিয়র পরামর্শককে রাজস্ব খাতের বিভিন্ন পদে নিয়োগ ও দ্রুত পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

বিজ্ঞাপন

এই রিটের বাদীদের মধ্যে থাকা ছয়জন উপপরিচালকের দুজন সঞ্জীব কুমার সিংহ ও এস এম আফজাল রেজাকে ঢাকার বাইরে বদলি করা হয়। যা তারা অন্যায় ও বিধিবহির্ভূত বলে দাবি করেন।

পরে তারা হাইকোর্টে ওই বদলির আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন। শুনানি শেষে আদালত তাদের বদলির আদেশের কার্যকারিতা স্থগিত করেন।

রিট দায়েরের পরপরই এই বদলির ঘটনায় বিটিআরসির ভেতরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে এটিকে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

 

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর