Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৪:৩৪ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১৬:৩৬

ঢাকা: সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব ও ৪৭ শিশুর মৃত্যুতে উদ্বিগ্ন হয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চাওয়া হয়েছে, হামের প্রকোপ না কমা পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হোক। এ ছাড়া, মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের শুনানি হতে পারে।

এর আগে বুধবার (১ এপ্রিল) মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে দেশে শিশুদের হামের টিকা দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠান।

বিজ্ঞাপন

নোটিশে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়েছে, হামের টিকার অভাবে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

নোটিশে পত্রিকায় প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ প্রতিবেদন সংযুক্ত করা হয়। নোটিশে আরো উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর