Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সাবেক সচিব শাহ কামালের আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৩:৫৬ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৫:০১

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামাল।

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় তার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এসব নথি জব্দের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ এ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষের আবেদনের পর আদালত কর সার্কেল–৮৫, কর অঞ্চল–০৪, ঢাকাকে নির্দেশ দিয়েছেন আসামি শাহ কামালের জমা দেওয়া সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূল কপি জব্দ করতে এবং এর সত্যায়িত অনুলিপি সরবরাহ করতে।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহ কামালের বিরুদ্ধে ৫ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৩০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার নামে থাকা ১০টি ব্যাংক হিসাবে প্রায় ৮ কোটি ৩৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

আয়কর আইন, ২০২৩ এর ৩০৯(৩) ধারা অনুযায়ী এসব আয়কর নথি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর