Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৬ ২৩:৫৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১১:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরাকভিত্তিক ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যে ব্যক্তি তাকে হত্যা করবে, তাকে এ পুরস্কার দেওয়া হবে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, পুরস্কারের অর্থ দলের সদস্য ও সমর্থকদের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। যে ব্যক্তি ট্রাম্পকে হত্যা করবে, তাকে এই পুরস্কার দেওয়া হবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী, সত্তা বা প্রতিষ্ঠানের নির্দেশে এ কাজটি করা হলেও পুরস্কারটি প্রযোজ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, বিজ্ঞানী ও শিশু হত্যার সঙ্গে জড়িতদের বিশ্ববাসী কখনো শান্তিতে থাকতে দেবে না। স্বৈরশাসকদের পতন অনিবার্য বলেও মন্তব্য করা হয়। সংগঠনটি প্রতিশোধ গ্রহণকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে উল্লেখ করে জানায়, শহীদদের রক্ত একদিন অত্যাচারীদের পতন ঘটাবে।

অন্যদিকে ‘গালফ নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, ২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল। এই বক্তব্যের পরই ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে এ ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর