Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সই

আর্ন্তজাতিক ডেস্ক
১৮ জুন ২০২৬ ১০:৫০ | আপডেট: ১৮ জুন ২০২৬ ১২:৪২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।ফাইল ছবি: রয়টার্স।

প্রায় চার মাসব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এবং চুক্তিটি কার্যকর হয়েছে।

বুধবার (১৭ জুন) দুই নেতা এ স্মারকে সই করেছেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে নৈশভোজের সময় ট্রাম্প এই সমঝোতা স্মারকে সই করেন। পরে প্রাসাদ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা সই হয়েছে। আমি ভার্সাইতে মাত্রই এটাতে সই করেছি।’

ট্রাম্পের সমঝোতা স্মারকে সই করার একটি ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি পোস্টে লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সাইয়ে আজ (বুধবার) রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন।’

বিজ্ঞাপন

বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি–৭–এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে ট্রাম্প ফ্রান্স সফরে রয়েছেন।

ইরানের পক্ষ থেকেও বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির প্রেসিডেন্ট সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ‘দুই প্রেসিডেন্টের সই করার মধ্য দিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকটি চূড়ান্ত করা হয়েছে। এখন এটি বাস্তবায়নের সময় এসেছে।’

এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের অবসান ঘটানো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর