Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যুক্তরাষ্ট্রের সঙ্গে রোববারই চুক্তি সই হচ্ছে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৬ ২৩:৪৪ | আপডেট: ১৪ জুন ২০২৬ ১২:১৬

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচিত সমঝোতা স্মারকে (এমওইউ) রোববার সই হচ্ছে না বলে জানিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একথা বলেছেন।

শনিবার (১৩ জুন) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরনাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত চুক্তি সই আগামীকাল (রোববার) হবে না, যদিও প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তান এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।’

বাঘাই বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে এটি ঘটতে পারে—এ সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে অপর পক্ষের অবস্থানের অস্থিরতার কারণে এ প্রক্রিয়া নিয়ে যেকোনো মন্তব্যের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

ইরানি মুখপাত্র আরও বলেন, ‘এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি নয়। বরং এটি একটি সমঝোতা স্মারক, যেখানে মতপার্থক্যের মূল বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং যুদ্ধের অবসান ঘটবে বলে স্পষ্ট করা হয়েছে।’

ইরানের আলোচক দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করা বাঘাইয়ের এ মন্তব্য এসেছে এমন এক সময়, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার (১৩ জুন) বলেছেন, সম্ভাব্য চুক্তির শর্তগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হওয়ার আশা করা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া তার সেই পোস্টটি পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, চুক্তিটির ইলেকট্রনিক সই অনুষ্ঠান আগামীকাল রোববার (১৪ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোচনা সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, চুক্তিটির ইলেকট্রনিক সই আগামীকাল রোববারের (১৪ জুন) মধ্যেই সম্পন্ন হতে পারে, এমনকি তারও আগে হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর