Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অ্যাঙ্গোলায় সোনার খনিতে ধস, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৬ ২২:৪৯ | আপডেট: ২৬ মে ২০২৬ ১৯:১০

অবৈধ সোনার খনি ধসে পড়ার পর উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

অ্যাঙ্গোলার একটি অবৈধ সোনারখনিতে ভূমিধসের ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এটি দেশটির সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনাগুলোর একটি।

শনিবার (২৩ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেনগো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৫ মে) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এর আগে, রোববার (২৪ মে) এক বিবৃতিতে প্রদেশটির সিভিল প্রোটেকশন ও ফায়ার সার্ভিস জানায়, ওই দুর্ঘটনায় নিহতদের বয়স ছিল ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে ৪জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান শেষ হয়েছে।

প্রসঙ্গত, অ্যাঙ্গোলায় অবৈধ খনির কার্যক্রম ঐতিহাসিকভাবে হীরা শিল্পের সঙ্গে জড়িত। তবে দেশটির খনিজ খাত বহুমুখীকরণের উদ্যোগের ফলে স্বর্ণসহ অন্যান্য ধাতুর ক্ষুদ্র খনন কার্যক্রম দ্রুত বেড়েছে। বিশ্ববাজারে হীরার দাম কমা ও কৃত্রিম হীরার ব্যবহার বাড়ার ফলে বর্তমানে দেশটি তামা ও স্বর্ণের মতো ধাতু খাতে ঝুঁকছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর