Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৫:৩৩ | আপডেট: ২২ মে ২০২৬ ১৯:৪৭

মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হং কাও। রয়টার্স

ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য গোলাবারুদ সংরক্ষণের উদ্দেশ্যে ওয়াশিংটন তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করছে।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ মে) ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাও সিনেটের এক শুনানিতে আইনপ্রণেতাদের এই তথ্য জানান।

এর এক সপ্তাহ আগে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে আলোচনায় এই অস্ত্র বিক্রির বিষয়টি প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছিল।

সিনেটের প্রতিরক্ষা বরাদ্দ উপকমিটিকে বলেছেন কাও বলেছেন,‘এই মুহূর্তে আমরা একটি বিরতি নিচ্ছি, যাতে ‘এপিক ফিউরি’-র জন্য আমাদের প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র নিশ্চিত করা যায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এসব অস্ত্র আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে। কিন্তু আমরা শুধু নিশ্চিত করছি যে প্রশাসন যখন প্রয়োজন মনে করবে, তখন বিদেশি সামরিক সরঞ্জাম বিক্রি আবার শুরু হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, ‘এই বিক্রির বিষয়ে এগিয়ে যাওয়ার যেকোনো সিদ্ধান্ত যা হবে তা হবে তাইওয়ানে এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র হস্তান্তর। এই সিদ্ধান্ত নেবেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।’

৮ই এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে যুদ্ধটি স্থগিত রয়েছে, কিন্তু পক্ষগুলো এখনো কোনো স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি।

মার্কিন কংগ্রেস জানুয়ারিতে তাইওয়ানের জন্য অস্ত্র প্যাকেজটি অনুমোদন করেছে, কিন্তু এই বিক্রয় এগিয়ে নিতে ট্রাম্পের অনুমোদনের প্রয়োজন। ট্রাম্পের অনুমোদন পাওয়া গেলে, এই বিক্রয় ডিসেম্বরে তাইওয়ানের জন্য রেকর্ড-ভাঙা ১১ বিলিয়ন ডলারের অস্ত্রের প্যাকেজকে ছাড়িয়ে যাবে।

তাইওয়ানের সংবাদমাধ্যম এফটিভি নিউজের তথ্য অনুযায়ী, তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং-তাই শুক্রবার সাংবাদিকদের বলেছেন যে তাইওয়ান অস্ত্র ক্রয় অব্যাহত রাখবে।

ক্রাইসিস গ্রুপের উত্তর-পূর্ব এশিয়ার সিনিয়র বিশ্লেষক উইলিয়াম ইয়াং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বলেছেন, এই বিরতি ‘তাইওয়ানে মার্কিন সমর্থন নিয়ে উদ্বেগ ও সংশয় বাড়িয়ে তুলবে এবং অদূর ভবিষ্যতে তাইওয়ান সরকারের জন্য অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট অনুরোধ করা কঠিন করে তুলবে।’

ট্রাম্প গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এই প্যাকেজটি অনুমোদন করতেও পারেন, আবার নাও করতে পারেন।

ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে এই প্যাকেজটি একটি ‘আলোচনার হাতিয়া’ হিসেবে ব্যবহার করা যেতে পারে – যদিও অস্ত্র বিক্রির বিষয়ে বেইজিংয়ের সঙ্গে পরামর্শ না করার পুরোনো নজির রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর