Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

হরমুজ প্রণালি বন্ধ, আরও তীব্র হচ্ছে সোমালিয়ার খাদ্য সংকট

আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২৬ ২১:১৩ | আপডেট: ৭ মে ২০২৬ ২৩:৩৫

হরমুজ প্রণালি বন্ধ হওয়ার প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও খাদ্যের দাম বেড়ে গেছে। এতে আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ খাদ্য সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার (৭ মে) বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, খরা-সংঘাত ও সীমিত মানবিক সহায়তার কারণে সোমালিয়া সাম্প্রতিক বছরের সবচেয়ে জটিল খাদ্য সংকটগুলোর একটি মোকাবিলা করছে।

সংস্থাটি জানায়, দেশটিতে সংকটপূর্ণ বা তার চেয়েও খারাপ মাত্রার খাদ্য সংকটে ভোগা মানুষের সংখ্যা এক বছরে প্রায় দ্বিগুণ হয়ে ৬.৫ মিলিয়নে পৌঁছেছে। এর মধ্যে ‘জরুরি খাদ্য সংকটের’ মধ্যে রয়েছে প্রায় ২০ লাখ মানুষ। যা খাদ্য নিরাপত্তাহীনতার দ্বিতীয় সর্বোচ্চ স্তর।

বিজ্ঞাপন

সোমালিয়ায় ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর হামিদ নুরু আল জাজিরাকে বলেন, ‘পুরো পরিবারগুলোকে আবারও সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।’

খাদ্য সংকটের ভয়াবহতার বিষয়ে তিনি বলেন, ‘তাদের হাতে থাকা সামান্য সম্পদ বিক্রি করতে হয়েছে, খাবার কমিয়ে দিতে হয়েছে বা পুরোপুরি বন্ধ করতে হয়েছে এবং সহায়তার আশায় সবকিছু ছেড়ে চলে যেতে হয়েছে। তবে, এবার সেখানে কোনো সহায়তাই নেই।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর