Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

হরমুজ সচল করার পরিকল্পনা নিয়ে ট্রাম্প–স্টারমারের ফোনালাপ

আর্ন্তজাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৬ ০৮:৫৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১২:১৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি দিয়ে আবার জাহাজ সচল করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) আল জাজিরার খবরে বলা হয়েছে, ফোনালাপে দুই নেতা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলো যেন অবাধে চলাচল করতে পারে, তা নিশ্চিত করার জন্য একটি ‘কার্যকর পরিকল্পনা’র প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতা কথা বলেছেন।

বর্তমানে উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ মিত্র দেশগুলো সফর করছেন স্টারমার। সফরের অংশ হিসেবে তিনি কাতার, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করেছেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ এই নেতা এর আগে বলেছিলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য কোনো ধরনের মাশুল বা টোল থাকা উচিত নয়।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর