Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন: ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২৬ ২০:২৯ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ২১:৩৮

ছবি: গেটি ইমেজেস।

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সতর্ক করে দিয়েছেন, এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ চলমান শান্তি আলোচনাকে অর্থহীন করে তুলবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সংকটকালীন এই সময়ে ইরান লেবাননের জনগণের পাশেই থাকবে। চুক্তির পরদিন লেবাননে ইসরায়েলি হামলা প্রমাণ করে যে তারা শান্তি চায় না।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লেবাননকে এই অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, লেবানন এবং সমগ্র ‘প্রতিরোধ অক্ষ’ ইরানের মিত্র হিসেবে যেকোনো যুদ্ধবিরতি চুক্তির অবিচ্ছেদ্য অংশ।

বিজ্ঞাপন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র এক দিনের মাথায় লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

আল-জাজিরার তথ্যমতে, ইসরায়েলি হামলায় লেবাননে ইতোমধ্যে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেখানেই প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখবে ইসরায়েল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর