Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে যেতে পারে: হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ১৭:৫১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৯:১০

ইরানসমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইরানসমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হলে এই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে।

বুধবার (৮ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হিজবুল্লাহর একজন সংসদ সদস্য ইব্রাহিম মুসাভি জোর দিয়ে বলেছেন, এই চুক্তির মধ্যে হিজবুল্লাহ-ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে এবং যদি ইসরায়েল তা মেনে না চলে, তাহলে ইরানসহ পুরো অঞ্চল এর পালটা জবাব দেবে।

আজ বুধবার সকালে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। এটি মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যেরই প্রতিফলন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সংঘাতের শুরু থেকেই ইরান বারবার বলে আসছে, যেকোনো চুক্তিতে লেবানন ফ্রন্টকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর ইসরায়েলও ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। নেতানিয়াহু লেবাননকে এ যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত না করার ঘোষণার পর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর