Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সেনাদের গুলি বন্ধের নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার

আর্ন্তজাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ১৩:৪১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৪:৪৫

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সামরিক বাহিনীকে গুলি বন্ধের নির্দেশ দিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভারতীয়সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ে (আইআরআইবি) প্রচারিত এক বিবৃতিতে মোজতবা খামেনি এ কথা বলেছেন।

খামেনি বলেচেন, এটি যুদ্ধের শেষ নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি বন্ধ করতে হবে।
শত্রুপক্ষ একটু ভুল করলেই জোরালো জবাব দেওয়া হবে।

যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আলাদা বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ থেমে গেলেও ইরানের অবস্থান বদলায়নি।

বিজ্ঞাপন

তাদের ভাষায়, ‘আমাদের হাত এখনো ট্রিগারের ওপর আছে। শত্রুপক্ষের সামান্যতম ভুলও পূর্ণ শক্তিতে মোকাবিলা করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর