Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুয়েতে ইরানের ড্রোন হামলা, ১৫ মার্কিন নাগরিক আহত

আর্ন্তজাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৬ ১০:৩৪ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১১:৫৪

কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটিতে বিস্ফোরণ। ছবি: আল জাজিরার ভিডিও থেকে।

কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে রাতভর ইরানের ড্রোন হামলায় অন্তত ১৫ মার্কিন নাগরিক আহত হয়েছেন।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ মঙ্গলবার (৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়। তারা এরইমধ্যে নিজেদের কাজে ফিরেছেন।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে মার্কিন যুদ্ধবিমান প্রতিহত করার সময় তাদের ৪ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসফাহানের মাহইয়ার এলাকায় শত্রু পক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার, সশস্ত্র ড্রোন ও সহায়তাকারী বিমানের সঙ্গে ওই কর্মকর্তারা ‘সরাসরি যুদ্ধে’ লিপ্ত হয়েছিলেন। একপর্যায়ে হামলার শিকার হয়ে তারা প্রাণ হারান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর