Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

উদ্ধার অভিযানে একাধিক মার্কিন বিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৬ ১৯:২৪ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ২১:০৯

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে এক নিখোঁজ পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযানের সময় বেশ কয়েকটি মার্কিন সামরিক যান ও বিমান ধ্বংস করার দাবি করেছে ইরান।

রোববার (৫ এপ্রিল) দেশটির সামরিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, শুক্রবার ইরানে বিধ্বস্ত হওয়া একটি এ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকেও শনিবার রাতে উদ্ধার করা হয়েছে। এর একদিন আগেই প্রথম ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছিল।

ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ডের একজন মুখপাত্র বলেন, ঘটনাস্থলে বিশেষজ্ঞদের নিবিড় তদন্তে দেখা গেছে, আমাদের বাহিনীর অভিযানে মার্কিন সেনাবাহিনীর দুটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে।

বিজ্ঞাপন

পৃথক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি দাবি করেছে, ইসফাহান প্রদেশে একটি ইসরায়েলি হার্মিস-৯০০ ড্রোন এবং একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করা হয়েছে।

তবে ইরানের এই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর