Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬ ১৩:৩১ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১৫:৪৯

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সিএনএন এর খবরে বলা হয়, আইআরজিসি-নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টের বরাতে জানা গেছে, যুদ্ধবিমানটি যখন মধ্য ইরানের ওপর দিয়ে উড়ছিল, তখন সেটিকে গুলি করে নামানো হয়।

পোস্টে জানানো হয়, যুদ্ধবিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে। বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটায় পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আইআরজিসির এই দাবির বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি আইআরজিসি করেছিল, তা অস্বীকার করেছিল সেন্টকম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর