Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যুদ্ধ বন্ধের আকুতি নিহত মার্কিন সেনা পরিবারের

আর্ন্তজাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৬ ০৮:৪৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১০:২৬

মরদেহ বহনকারী একটি সেনা দলকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিবাদন জানাচ্ছেন। ছবি: এপি

ইরাকে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ওহাইয়োর এক সেনা নিহতের ঘটনায় তার পরিবার ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আকুতি জানিয়েছে।

সোমবার (১৬ মার্চ) বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে এ খবর প্রকাশিত হয়েছে।

নিহত সেনার পরিবারের মতে, এই যুদ্ধ ছিল ‘অনভিপ্রেত’ এবং এই প্রাণহানি সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব ছিল।

গত শুক্রবার (১৩ মার্চ) ইরাকে বিধ্বস্ত হওয়া ওই বিমানে থাকা ২৮ বছর বয়সী টাইলার সিমন্স মার্কিন বিমান বাহিনীর সদস্য ছিলেন। তার এই মৃত্যুতে ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৩ তে দাঁড়িয়েছে।

শোকসন্তপ্ত সিমন্সের পরিবার যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তার চাচাতো ভাই স্টিফান ডগলাস এনবিসি৪-কে বলেন, ‘এটি রোধ করা যেত। আমাদের এই যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন ছিল না। এটি অনভিপ্রেত এবং শেষ পর্যন্ত আমাদের কপালে এটাই জুটল।’

বিজ্ঞাপন

সিমন্সের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবার রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর