Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত, আহত ২০

আর্ন্তজাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬ ১৯:০০ | আপডেট: ১ মার্চ ২০২৬ ২২:২২

ছবি: সংগৃহীত

ইসরায়েলের জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এর আগে ৪ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।

রোববার (১ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডোম’র বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির মুখপাত্র জাকি হেলার এক টেলিভিশন বিবৃতিতে জানান, বেইত শেমেশে সরাসরি একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন প্রাণ হারিয়েছেন।

আরও পুড়ন-নেতানিয়াহুর ছকে ট্রাম্পের আক্রমণ, ইরানের সঙ্গে যুদ্ধের নেপথ্যে কার স্বার্থ?

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধারকারী বাহিনী কাজ করছে। সেই সঙ্গে হতাহতদের সরিয়ে নিতে মেডিকেল টিম এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর