Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুসাভি ও প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬ ১৫:০৪ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৭:১৯

আবদুল রহিম মুসাভি ও আজিজ নাসিরজাদেহ।ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তারা নিহত হন বলে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা রোববার (১ মার্চ) নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।

ইরনার প্রতিবেদনে বলা হয়, ‘প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকের সময়’ তাদের হত্যা করা হয়েছে। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে প্রকাশ করা হবে।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে ইরান।

বিজ্ঞাপন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অন্তর্বর্তী সময়ে দেশটিকে নেতৃত্ব দেবে তিন সদস্যের একটি পর্ষদ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, একটি তিন সদস্যের পর্ষদ অস্থায়ীভাবে দেশের সবকিছুর নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করবে। এ তিন সদস্যের পর্ষদে থাকছেন, দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর