Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ট্রাম্পের বাসভবনে সশস্ত্র অনুপ্রবেশ, গুলিতে হামলাকারী নিহত

আর্ন্তজাতিক করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্ট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়া এক সশস্ত্র যুবককে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস।

স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে (জিএমটি ০৬:৩০) এই ঘটনা ঘটে। খবর বিবিসি।

পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ জানান, এক যুবক মার-আ-লাগোর অভ্যন্তরীণ নিরাপত্তা সীমানার ভেতরে ঢুকে পড়ে। তার হাতে একটি শটগান এবং একটি পেট্রোল ক্যান (জ্বালানি ভর্তি পাত্র) ছিল। নিরাপত্তা কর্মীরা তাকে অস্ত্র ও ক্যানটি ফেলে দেওয়ার নির্দেশ দেন।

যুবকটি পেট্রোল ক্যানটি ফেললেও শটগানটি তাক করে গুলি করার প্রস্তুতি নিলে সিক্রেট সার্ভিস এজেন্ট এবং শেরিফ অফিসের ডেপুটিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ‘হুমকি মোকাবিলায়’ চালানো এই গুলিতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না। হোয়াইট হাউজের পাবলিক শিডিউল অনুযায়ী, তিনি এই সপ্তাহান্তে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।

এই অভিযানে কোনো পুলিশ সদস্য বা সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হননি।

নিহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তার বয়স ২০-এর কোঠায় বলে জানানো হয়েছে।

সিক্রেট সার্ভিসের বিশেষ এজেন্ট রাফায়েল বারোস নিশ্চিত করেছেন, দুইজন স্পেশাল এজেন্ট এই গোলাগুলিতে সরাসরি জড়িত ছিলেন। বর্তমানে পুরো এলাকাটি সিলগালা করে তদন্ত চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর