Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৯ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৭

মার্কিন ভিসা। ফাইল ছবি

ঢাকা: ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার অনুমতি নেই বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বি১/বি২ ভিসা, মনে রাখুন ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়, যেমন চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশ নেওয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা ভিসাধারীর ব্যক্তিগত দায়িত্ব বলেও বার্তায় উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ভিসা ও অভিবাসী ইস্যুতে কড়াকড়ি আরোপ করেছেন। গত জানুয়ারিতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকাতেও রয়েছে বাংলাদেশের নাম। যার অর্থ, এখন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বি১ বা বি২ ভিসা পেতে আগ্রহীদের গুনতে হবে পাঁচ থেকে ১৫ হাজার মার্কিন ডলার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর